শিরোনাম :
তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে বেশি কীটনাশক জাতিসংঘে ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ রায়হান এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিলে পুলিশের গুলিতে নিহত হন নোয়াখালীর মো. রায়হান। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তার মৃত্যুর প্রায় আড়াই মাস হলো। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলাফল দেখে অঝোরে কাঁদছেন মা-বাবা।

মো. রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জানা গেছে, গত ৫ আগস্ট সোমবার ঢাকা বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রায়হান। এরপর ৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হানরা পাশেই একটা মেসে থাকতেন।

রায়হানের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? পাশ করেছে। তা দিয়ে এখন কি করব। তার আরও ভালো রেজাল্ট করার কথা। মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা এখনও কান্না করছেন। নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি। তাকে ঢাকায় পড়াশোনা করিয়েছি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।

গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম বলেন, আমাদের কলেজ থেকে এ বছর রায়হানসহ ৩৯৪ জন বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ৩৮১ জন পাশ করেছে। রায়হান জিপিএ ২.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার ফলাফল আরও ভালো হওয়ার কথা। কীভাবে এত খারাপ হলো তা আমাদের জানা নেই। তবে, তার মৃত্যু আমাদের এখনও কাঁদায়। সরকার যেনো তার পরিবারের সঙ্গে থাকে সে আশা করছি।

আরো পড়ুন : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন শহীদ আবু সাঈদ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘে ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করার হুঁশিয়ারি ট্রাম্পের

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ রায়হান এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

আপডেট সময় ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪