শিরোনাম :
মঠবাড়িয়ায় ভিক্ষুক ও প্রতিবন্ধীরা পেল কম্বল ও শুকনো খাবার
-
মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- 326
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫০ জন শীতার্ত ভিক্ষুক এবং প্রতিবন্ধীরা পেল উপজেলা প্রশাসনের কম্বল ও শুকনো খাবার।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আবদুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষে পৌরসভার সন্মূখে শীতার্ত ভিক্ষুক ও প্রতিবন্ধীদের হাতে এ সব কম্বল ও শুকনো খাবার তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ,পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ,পৌর সভার কর আদায়কারী মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
ট্যাগস
বরিশাল বিভাগ
জনপ্রিয় সংবাদ



























