ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ইংলিশ লিগে টটেনহ্যামের মাঠে ৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার্সকে ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে দুটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার ও সজোবোজলাই।

রোববার (২২ ডিসেম্বর) টটেনহ্যামের মাঠে ম্যাচের ২৩ তম মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। গোল করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ম্যাক অ্যালিস্টার।

স্বাগতিক মিডফিল্ডার জেমস মেডিসন ৪২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সজোবোজলাই গোল করে কতৃর্ত্বের সঙ্গে প্রধমার্ধ শেষ করেন। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তখনও আন্দাজ করা যায়নি খেলা শেষে কতটা হাইভোল্টেজ স্কোরলাইন পাবে ম্যাচটি। প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে লড়াইয়ে এত বড় স্কোরলাইন আগে দেখা যায়নি। আগের সবচেয়ে বেশি গোলের ম্যাচটি ছিল ১৯৯৩ সালের মে মাসে, সেই ম্যাচে ৬-২ গোলে জিতেছিল লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোলের দেখা পেয়ে যান সালাহ। ম্যাচের ৫৪ ও ৬১ মিনিটে গোল করেন তিনি। অল রেডসরা ৫-১ গোলের লিড নেয়।

ম্যাচ একপ্রকার শেষ হবার পর ৭২ ও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান ৫-৩ করে টটেনহ্যাম। পরে ৮৫ মিনিটে দিয়াজ নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলের গোল সংখ্যা ৬ করেন ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেন।

উল্লেখ্য, নিউক্যাসেল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর দাপুটে জয়ে ফিরল অল রেডসরা। দারুণ এই জয়ে শীর্ষস্থান মজবুত করলো দলটি। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। অপরদিকে, চলতি মোসুমে লিগে অষ্টমবারের মতো হারের স্বাদ পেলো টটেনহ্যাম। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে লন্ডনের ক্লাবটি।

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইংলিশ লিগে টটেনহ্যামের মাঠে ৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

আপডেট সময় ১২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪