ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল নটিংহ্যাম ফরেস্ট। সমতায় ফিরতে বেশ বেগ পোহাতে হয়েছে লিভারপুলকে। অবশেষে বিরতির পর গোল পেল তারা। কিন্তু এগিয়ে যাওয়া আর হয়নি। ড্র নিয়েই মাঠ ছেড়েছে টেবিলের শীর্ষস্থানধারীরা।

গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে নটিংহ্যাম ফরেস্ট। এই মৌসুমে আগের ম্যাচে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল টেবিলের দুইয়ে থাকা ক্লাবটি। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অল রেডসরা।

সিটি গ্রাউন্ডে এগিয়ে যেতে সময় নেয়নি নটিংহ্যাম। অষ্টম মিনিটে তাদের এগিয়ে নেন ক্রিস উড। অ্যান্থনি এলাঙ্গা থেকে পাওয়া থ্রু বল বক্সে থেকে দারুণ শটে জালে পাঠান নিউজিল্যান্ডের এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে চেষ্টা চালিয়ে যায় লিভারপুল। তবে প্রতিপক্ষের রক্ষণদেয়াল বাধা হয়ে দাঁড়ায়।

বিরতির পর অবশেষে সমতায় ফিরতে পারে লিভারপুল। ৬৬তম মিনিটে তাদের সমতায় ফেরান বদলি নামা দিয়েগো জটা। কস্তাস সিমিকাসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ফের সুযোগ পান তিনি। তবে নটিংহ্যাম গোলরক্ষকের নৈপুণ্যে এগিয়ে যেতে পারেনি। বাকি সময়েও চেষ্টা চালায় লিভারপুল। তবে আর পারেনি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র

আপডেট সময় ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫