শিরোনাম :

অপহৃত ১৫ জেলে উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে ১১ হাজার জেলের আবেদন 

সুন্দরবন সংলগ্ন দুবলার চরের জেলেদের ওপর হামলা চালিয়ে ১৫ জন জেলেকে অপহরণ করেছে দস্যুরা। রবিবার (২৬ জানুয়ারি) রাতে সমুদ্রে মাছ ধরার সময় একদল দস্যু তাদেরকে অপহরণ করে। এ ঘটনায় দয়াল বাহিনীর তিন দস্যুকে আটক করে কোস্টগার্ড। তবে অপহৃত ১৫ জেলেদের এখনও উদ্ধার করা যায়নি।
এদিকে দস্যুদের জিম্মি দশা থেকে এসব জেলেদের উদ্ধার করতে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছে দুবলার চরের ১১ হাজার জেলে। ই-মেইলযোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই আবেদন পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
১১ হাজার জেলের পক্ষে তিনি ওই আবেদনে উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারি রাতে সমুদ্রে মাছ ধরার সময় একদল দস্যু জেলেদের ওপর হামলা চালায়। পরে মুক্তিপনের দাবিতে ১৫ জেলেকে অপহরণ করে ওই দস্যুদল। জেলে বহরে হামলার সময় অন্য জেলেরা প্রতিরোধ গড়ে তুলে তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দেয়। তবে এর আগে ১৫ জেলেকে নিয়ে বাকি দস্যুরা পালিয়ে যায়।
ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো আবেদনে আরও বলেন, তাদের ১৫ জেলে মাছ ধরার একটি ট্রলারসহ দস্যুদের জিম্মি অবস্থায় বন্দি আছে। এসব জেলেরা হলেন- সাতক্ষীরা জেলার শাহ আলম, আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাজাহান গাজী, মোঃ রাসেল, শাজাহান ঢালী, হাফিজুর রহমান, শাহিনুর আলম ও নুর আলম, বাগেরহাট জেলার মতিয়ার সর্দার, খান রফিক, নাঠন বিশ্বাস ও খুলনা জেলার রিপন মোড়ল।
দ্রুত সময়ের মধ্যে এসব জেলেরা যেন মুক্তি পায় এবং সুন্দরবন ও সমুদ্র উপকূলে জলদস্যু মুক্ত করতে ব্যবস্থা গ্রহনে স্বরাষ্ট্র হস্তক্ষেপ কামনা করেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
এদিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল- হক জানান, গত ২৬ জানুয়ারি রাতে দুবলার চরে নিরীহ জেলেদের ওপর হামলা করে। এসময় আত্নরক্ষায় অন্য জেলেরা প্রতিরোধ গড়ে তুলে এবং কোস্টগার্ডের সহায়তা চেয়ে ফোন করে। পরে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে এক নলা বিদেশি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ তিন দস্যুকে আটক করে। এরা হলেন দয়াল বাহিনীর মোঃ রহমত মোড়ল (২৬), মোঃ রবিউল মোল্লা (২৬) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৫১)। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
এদিকে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, ‘দস্যুদের হাতে ১৫ জেলে অপহৃত আছে শুনেছি, এ বিষয়ে তাদের উদ্ধার এবং দস্যুদের আটক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অপহৃত ১৫ জেলে উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে ১১ হাজার জেলের আবেদন 

আপডেট সময় ০৯:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫