ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃত রঞ্জু চন্দ্র মোহন্ত উপজেলার সদর ভুরুঙ্গামারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আজ ১০ মার্চ সোমবার গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার  রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত নিত্যানন্দ মহন্তর ছেলে রঞ্জু চন্দ্র মোহন্ত (৪৫) কে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫