শিরোনাম :

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো কথা বলেননি : মির্জা ফখরুল

জাতিসংঘের মহাসচিব সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই বিষয়ে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে জানানো হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।

দলটির মহাসচিব বলেন, সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রীক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা। তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?

আছিয়ার মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো কথা বলেননি : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫