শিরোনাম :

জাতীয় ঐকমত্য কমিশনে ১২ দলীয় জোটের প্রস্তাব জমা

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ জমা দিয়েছে ১২ দলীয় জোট। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন জোটের নেতারা।

১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং আটটি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে।

এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে, তা উত্তরণের একমাত্র উপায় অতি দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।

১২ দলীয় জোট আজ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। সেগুলো হলো–সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতীয় ঐকমত্য কমিশনে ১২ দলীয় জোটের প্রস্তাব জমা

আপডেট সময় ০৫:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫