শিরোনাম :

ঢাকার সাবেক সংসদ সদস্য মনিরুল কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র মো. আরিফ হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম মনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মনিরুল ইসলাম মনুর পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে মনিরুল ইসলাম মনুকে গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ১১৯ নম্বর আসামি মনিরুল ইসলাম মনু।

২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু। একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন হয়েছিল।

তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনুকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

সাবেক এনএসআই মহাপরিচালক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকার সাবেক সংসদ সদস্য মনিরুল কারাগারে

আপডেট সময় ০৮:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫