শিরোনাম :
পহেলগামে বন্দুকধারীদের হামলা

ভারতের প্রতিটি মানুষের রক্ত ফুটছে: নরেন্দ্র মোদী

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি মানুষের রক্ত ফুটছে, প্রত্যেক ভারতবাসী এই মর্মান্তিক ঘটনার যন্ত্রণায় কাতর। এই কঠিন সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (২৭ এপ্রিল) তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া গুরুত্বপূর্ণ বার্তায় এই কথা বলেন তিনি।

মোদী বলেন, পহেলগাম হামলা সন্ত্রাসের কারিগরদের হতাশা ও কাপুরুষতার প্রতিফলন। কাশ্মীরে শান্তি ফিরছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পাচ্ছিল, উন্নয়ন কাজ জোর কদমে এগোচ্ছিল, পর্যটন রেকর্ড মাত্রায় বাড়ছিল, যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু দেশের ও কাশ্মীরের শত্রুরা সহ্য করতে পারেনি।

হামলাকারীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, এই হামলা ভারতের প্রতিটি প্রদেশের, প্রত্যেক মানুষের হৃদয় বিদীর্ণ করেছে। সন্ত্রাসবাদীদের ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে যা কল্পনাও করতে পারবে না। এখন সময় এসেছে সন্ত্রাসের আস্তানাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার।

মোদী বলেন, গোটা বিশ্ব আজ দেখছে, ভারত কীভাবে একক কণ্ঠে কথা বলছে। ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের উপর ভিত্তি করেই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

তিনি জানান, আহতদের সুস্থতার জন্য সরকার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে গোটা দেশ।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এ ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে চিরবৈরী ভারত। যদিও হামলার সঙ্গে কোনোরকম সংশ্লিষ্টতার দায় অস্বীকার করেছে পাকিস্তান।

এতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে শনিবার (২৬ এপ্রিল) রাতে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি ঘটে। এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়।
সূত্র: এনডিটিভি

পাকিস্তান-ভারত কি যুদ্ধে জড়াচ্ছে?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পহেলগামে বন্দুকধারীদের হামলা

ভারতের প্রতিটি মানুষের রক্ত ফুটছে: নরেন্দ্র মোদী

আপডেট সময় ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫