শিরোনাম :

ডিসেম্বরের আগে নির্বাচন চায় ৫০ রাজনৈতিক দল : আমীর খসরু

‘বর্তমান সরকারকে ৫ বছর দেখতে চায়, দেশে মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না,’ এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বলতে কারা, এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে। ইতোমধ্যে রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আন্দোলনে রাস্তায় ছিল। ইতোমধ্যে প্রায় ৫০টি রাজনৈতিক দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। সাথে সাথে সংস্কারের যে কথা বলা হয়, যে সব সংস্কারে ঐকমত্য হয়; নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ। এর আগে ন্যাপ ভাসানী ও আমজনতার দলের সঙ্গে লিয়াজোঁ কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, জনগণ বলতে কারা, জনগণ বলতে কোনো একটা বিশেষ গোষ্ঠী যারা সুবিধাভোগী, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুবিধাভোগী বিরুদ্ধাচরণ করছে, এটা তো বুঝতে না পারার কোনো কারণ নেই।

আমীর খসরু আরও বলেন, ১৬ বছরের যুদ্ধটা ছিল, গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের জনগণের জন্য দায়বদ্ধ থাকবে। যারই নির্বাচিত হয়ে আসুক কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করেনি, ত্যাগ শিকার করেনি। আর কোনো মহামানব বাংলাদেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।

শিগগির দেশে ফিরছেন খালেদা জিয়া, অনিশ্চিত তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডিসেম্বরের আগে নির্বাচন চায় ৫০ রাজনৈতিক দল : আমীর খসরু

আপডেট সময় ০৭:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫