শিরোনাম :

কোরআনবিরোধী আইন বাস্তবায়নের সাহস করবেন না; হেফাজত নেতাদের হুঁশিয়ারি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজত ইসলাম। এই মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে নেতারা কুরআন, সুন্নাহবিরোধী আইন বাস্তবায়নের সাহস না দেখাতে হুঁশিয়ারি দেন।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলা মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতারা বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদনসহ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন।

এ সময় বক্তারা আরও বলেন, শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম কুরআন হাদিসের বাইরে যাইয়েন না। ভালো হয়ে যান। কিন্তু কথা শোনেনি। দিনের আলোতেই পালিয়েছেন। আপনিও কেনো নারীদের দিয়ে আলেমদের উষ্কে দিচ্ছেন। এ ধরনের কাজ করলে ইউনূস সরকারকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে।

হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী মহাসমাবেশের সভাপতিত্ব করেন। শাপলা শহীদ মাওলানা ইউনুছ মোল্লার বাবার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মহাসমাবেশের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কিন্তু কোরআন সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না।

বক্তারা বলেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন করেছেন, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না?

বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজতে ইসলাম নেতারা বলেন, সরকার নারীবিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। কিন্তু যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কোরআন সুন্নাহবিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাস করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

মুফতি ফখরুল ইসলাম বলেন, নির্যাতিত হলাম, জেল খাটলাম অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি। নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা ১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে। তা অবিলম্বে বাতিল করতে হবে।

মহাসমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। তবে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অধিকাংশ বক্তার বক্তব্যে নারীবিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা হয়েছে।

পরিস্থিতি এমন যেন নির্বাচনের দাবি জানানোটাও অপরাধ : তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোরআনবিরোধী আইন বাস্তবায়নের সাহস করবেন না; হেফাজত নেতাদের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫