শিরোনাম :

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ 

সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এ সময় ৪ চোরা শিকারী পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে। 
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশী চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। জব্দ করা হয় চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও। এ ঘটনায় পলাতক চোরা শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আর কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা মাংস মাটি চাপা দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ 

আপডেট সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫