শিরোনাম :

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তাঁর বড় ভাই ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

ঢাকায় ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স) মাধ্যমেই মূলত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন—বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহসহ অন্যান্যরা।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেছেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপি’র শাহবাগ মোড় অবরোধ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা

আপডেট সময় ০৬:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫