শিরোনাম :

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে প্রাণহানি ৮৪

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৮৪ জনে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, কেবল উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনির। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই মোবাইল ফোনের আলোয়, ম্যানুয়াল পদ্ধতিতে চলছে হতাহতদের বের করে আনার চেষ্টা।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন ও আশ্রয়শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। যাতে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায়।

এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।

উল্লেখ্য, গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি এখন ৫৩ হাজার ছুঁইছুঁই।

মোদিকে শরীফের কড়া হুঁশিয়ারি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে প্রাণহানি ৮৪

আপডেট সময় ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫