শিরোনাম :

ইস্পাত-অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ বুধবার (৪ জুন) থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ (৫০ শতাংশ) শুল্ক কার্যকর হয়েছে। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যা বিশ্বের প্রধান অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টির কারণ হতে পারে।

পূর্বে ট্রাম্প বলেছিলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে সুরক্ষা দেওয়া। এই সিদ্ধান্তের ফলে উভয় ধাতুর ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৫০ শতাংশে আনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই আকস্মিক শুল্ক বৃদ্ধি বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ট্রাম্প প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর থেকে মার্কিন বাণিজ্য অংশীদারদের, বিশেষ করে চীনের আমদানির ওপর উচ্চ হারে ব্যাপক শুল্ক আরোপ করেছেন। বর্তমান পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এর প্রতিক্রিয়ায় অন্যান্য দেশও পাল্টা শুল্ক আরোপ করতে পারে।

এর আগে, স্থানীয় সময় গত শুক্রবার (৩০ মে) ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করবেন বলে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভানিয়ায় একটি মার্কিন ইস্পাত কারখানায় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকায় ইস্পাতের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে নামিয়ে আনব।’ তিনি আরও যোগ করেন, ‘কেউই এর বাইরে যাবে না।’

এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, বর্ধিত হার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নতুন শুল্ক বুধবার (৪ জুন থেকে) কার্যকর হবে।

দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাসের প্রত্যাখান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইস্পাত-অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করলেন ট্রাম্প

আপডেট সময় ০৩:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫