বাস না পেয়ে ট্রাকে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ

ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আজও নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদ যাত্রাও বিড়ম্বনাহীন ও নিবিঘ্ন। তাই অনেকে গাড়ি না পেয়ে নাড়ির টানে ট্রাক ভাড়া করে গন্তব্যে ছুটছে।

আজ শুক্রবার (৬ জুন) ভোর থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অধিক চাপ অব্যাহত রয়েছে।

যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল পরিশোধ করতে কিছুটা সময় অপেক্ষা করতে দেখা গেছে। মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল প্রদান করে নিবিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পারি দিচ্ছে।

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ।

বরিশালের বাসিন্দা ফয়সাল মাহমুদ বলেন, কী করব ভাই। আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে গতকাল। তারপর আর বাস পাইনি। তাই আজ ট্রাকে করে যাচ্ছি। ঈদ বলে কথা। বাসের সমান ভাড়া দিয়ে ট্রাকে করে যেতে হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাস না পেয়ে ট্রাকে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ

আপডেট সময় ১১:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫