শিরোনাম :

মার্কিনীদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, “যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। এ কারণে বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।”

বিবৃতিতে আরও জানানো হয়, যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় সাবধানতা এবং স্থানীয় পরিস্থিতির প্রতি সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার ইরানের ফোর্ডো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশালের পোস্টে লেখেন, ‘আমরা ফোর্ডো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোর্ডোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

ইহুদিবাদী শত্রুদের শাস্তি পেতে হবে: খামেনি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মার্কিনীদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

আপডেট সময় ১১:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫