শিরোনাম :

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত; নিহত ৩

ইসরায়েলের বেয়ারশেবাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : ইসরায়েলি অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ইরান। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে চালানো হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের শহর বেয়েরশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিনজন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সকাল থেকে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে চার দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সর্বশেষ হামলার ফলে ইসরায়েলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের শহরগুলোতে সাইরেন বেজে উঠেছে।

চিকিৎসকরা জানান, এ পর্যেন্ত ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

আইডিএফের তথ্য অনুযায়ী, আজ সকালে ইরান থেকে ইসরায়েলের দিকে দুদফায় মোট ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রথম হামলায় দুটি ক্ষেপণাস্ত্র এবং দ্বিতীয় হামলায় চারটি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এই দ্বিতীয় দফাতেই একটি ক্ষেপণাস্ত্র বেয়েরশেবার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এছাড়া তৃতীয় দফায় আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর আগে দেশটির জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, বেয়েরশেবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে তারা তিনজন গুরুতর আহত, একজন মাঝারি আহত এবং পাঁচজন সামান্য আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন।

আইডিএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এর পরপরই তারা জনসাধারণকে সতর্ক করেছে যেন দ্রুত আশ্রয়গ্রহণ করতে পারে। আইডিএফ আরও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিরোধে কাজ করছে।’

এই নিয়ে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে চতুর্থ ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এই হামলাগুলো অব্যাহত রয়েছে। তবে এসব হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল!

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত; নিহত ৩

আপডেট সময় ১১:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫