শিরোনাম :
মোংলায় শুভ জন্মাষ্টমী উদযাপন
-
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- 113
মোংলায় শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র পৌর ও উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে পৌর বটতলা কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি পান্না লাল দে, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের পৌর সদস্য সচিব রাজীব নন্দি।
ট্যাগস
খুলনা বিভাগ
জনপ্রিয় সংবাদ


























