শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান কি বদলেছে? পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, কয়েকটি জেলার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে খামেনির শোকানুষ্ঠানে ৭০টির বেশি দেশের প্রতিনিধিত্ব কি কারণে শুভশ্রীর আবেগঘন বার্তা সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 112

বাংলাদেশ থেকে এবারের অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে যাচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। দেশের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি। শনিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৯৮তম অস্কারে অংশ নেওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ শেষ পর্যন্ত দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেল।

একাডেমির নিয়ম অনুযায়ী গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন। ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্ক্রিনিংয়ে জমা পড়া সিনেমাগুলো পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন ঘোষণার পর প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘শুরু থেকেই আমার টিমের ওপর আস্থা ছিল। আজ মনে হচ্ছে সেই আস্থার মর্যাদা রাখা হলো।’

নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে সত্য কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দেখানো হয়েছে দীপা নামের এক নারীর সংগ্রাম। কৈশোরে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে দীপা নতুন করে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন। সেই চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

‘বাড়ির নাম শাহানা’ যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। তথ্যচিত্র নির্মাণের পর এটিই লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের অভিজ্ঞতার গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে মিলে তিনি চিত্রনাট্যও লিখেছেন।

শাকিবের পর সিয়ামের সাথে সাবিলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান কি বদলেছে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

আপডেট সময় ১২:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫