শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে আইনগত কোনো বাধা নেই। তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে এনসিপির নাটোর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।

নির্বাচন কমিশনকে তাদের মানের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপিনেতা সারজিস আলম বলেন, ‘যে মার্কা মানহীন, মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো কোনো দলের জন্যই মর্যাদা বহন করে না।’

নতুন করে তালিকা ঠিক করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে বলেও জানান এনসিপির এই নেতা।

সারজিস আলম বলেন, এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় রাখতে না পারে, যদি কোনো প্রভাবে তারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায়সঙ্গত অধিকার এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করি—এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, সেই কমিশনের ওপর জাতীয় নির্বাচনে কীভাবে আস্থা রাখব?’

এ সময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

গুম-খুনের জবাব আ’লীগ, ৭১’র জবাব দিবে জামায়াত: তারেক রহমান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি : সারজিস আলম

আপডেট সময় ০৫:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫