শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

অগ্রণী ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি’তে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর রোববার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন।

ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) সুপ্রভা সাঈদের সভাপতিত্বে এসময় মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব দেশের অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের জন্য জমা ছাড়া একাউন্ট ওপেন ও ঋণ প্রদান, তরুণদের ঋণ ও বিদেশগামীদের জন্য সহজে ঋণসহ বিভিন্ন সেবার কথা তুলে ধরেন।

আগামী ২ নভেম্বর পর্যন্ত এ গ্রাহক সেবা পক্ষ চলবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অগ্রণী ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

আপডেট সময় ০৫:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫