শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

বিপিএলের প্রস্তুতি ম্যাচে রংপুরকে হারালো রাজশাহী

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। মূল টর্নামেন্টে মাঠে নামার আগে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে গা-গরমের ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স। দেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো এই ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

রান তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। দুইপ্রান্ত থেকে হাত খুলে খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর জিসান আলম। যদিও জিসান বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ৯ বলে ১৩ রান করে ফেরেন তিনি।

অন্যপ্রান্তে আক্রমণাত্মক তামিম তখনও তেরে-ফুঁরে খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে এসে অবশ্য কিছুটা দেখেশুনে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২২ বলে ৩১ রান করে আবদুল হালিমের বলে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।

এরপর দ্রুতই ফিরে গেছেন ইয়াসির আলী (৭ বলে ৮ রান) আর মেহরব হোসেন অহিন (১০ বলে ১২ রান)। এরপর এসে শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান আকবর আলী। ৩২ বলে ৩৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান শান্ত।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে শাকির এইচ শুভ্র রানের খাতা খোলার আগেই ফিরে গেলেও আবদুল গাফ্ফার সাকলাইনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আকবর। তিনি অপরাজিত থাকেন ২১ বলে ২৫ রানে আর সাকলাইন ৭ বলে ৮ রানে।

রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন আবদুল হালিম। একটি করে উইকেট গেছে নাহিদ রানা, মেহেদী হাসান সোহাগের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ১ রান করেই বিদায় নেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে বড় জুটিই গড়েছিলেন ইফতেখার হোসেন ইফতি ও তাওহিদ হৃদয়। ১৯ বলে ২৬ রান করে হৃদয় ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর উইকেটে এসে কিছুটা মন্থর ব্যাটিং করেন ফজলে মাহমুদ রাব্বি। ১৬ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে ১৩ বলে ১০ রান। এতে রংপুরের রানের গতিতে কিছুটা ভাটা পড়ে।

একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ইফতি। ৪৫ বলে ৫৮ রান করেন তিনি। ম্যাচের একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকেই। শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৮ বলে ২১ রানের ইনিংসে ১৩৬ রানের পুঁজি পায় রংপুর।

রাজশাহীর হয়ে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন পেসার রিপন মন্ডল আর আবদুল গাফ্ফার সাকলাইন। এক উইকেট শিকার করেন স্পিনার ওয়াসি সিদ্দিকী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএলের প্রস্তুতি ম্যাচে রংপুরকে হারালো রাজশাহী

আপডেট সময় ০৫:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫