ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যে প্রস্তাব দিলো পাকিস্তান

নিজেদের সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। এ নিয়ে আইসিসিকে দুবার ই-মেইল করেছে বিসিবি। এখন অপেক্ষায় আছে তাদের উত্তরের। এরই মাঝে এবার নতুন খবর দিল পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

আজ রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সুত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান।

পিসিবি সূত্রের বরাত দিয়ে জিও সুপার জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সূত্রের বরাত দিয়ে জিও সুপার আরও জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের সকল ভেন্যু সম্পূর্ণরূপে প্রস্তুত।

এর আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি।

ভারতের সেই সিদ্ধান্তের পরের দিনই জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

সেদিনই (৪ জানুয়ারি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে ই-মেইল করে বিসিবি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলে আইসিসি।

এরপর বৃহস্পতিবার আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। সেই ইমেইলের উত্তর অবশ্য এখনও জানায়নি আইসিসি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যে প্রস্তাব দিলো পাকিস্তান

আপডেট সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬