ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা?

ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছিলেন বিশ্বকাপের জন্য। মানসিকভাবে নিজেদের তৈরি করছিলেন, মাঠে তো বিপিএল চলমান ছিলই। কিন্তু, শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। এই সময়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাই বলা চলে বেকার থাকবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য জানিয়েছে, বিশ্বকাপের সময়টাতে ক্রিকেটাররা বসে থাকবেন না। মাঠে খেলা রাখার জন্য পরিকল্পনা করেছে তারা। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন।

গণমাধ্যমকে আমজাদ বলেন, ‘ক্রিকেট অপরারেশন্স এটা (টুর্নামেন্ট আয়োজন) নিয়ে কাজ করছে। আপনারা যথাসময়ে আপডেটটা জেনে যাবেন। এটা এখনও প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রিকেট অপারেশন্স বিভিন্ন কম্বিনেশন ট্রাই করছে। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই ব্যাপারে জানতে পারবেন।’

২০২৬টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নেই—এটি এখন পুরোনো খবর। কিন্তু বাংলাদেশ না থাকলেও বিতর্ক থেমে নেই। নতুন বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে। বিশ্বকাপে সংবাদ সংগ্রহের জন্য আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বা অনুমতিপত্র দেয়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন নজিরবিহীন সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

জানা গেছে, বিসিবি ও সাংবাদিকদের চিঠির প্রেক্ষিতে অ্যাক্রেডিটেশনের ব্যাপারে পুনর্বিবেচনা করছে আইসিসি। তারা বিশ্বকাপ কাভার করার সুযোগ দেবেন বাংলাদেশি সাংবাদিকদের।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা?

আপডেট সময় ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬