বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৯ ফেব্রয়ারী) গভীর রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি সন্দেহভাজন ট্রলার থামাতে বললে তারা দ্রুত চালিয়ে যাওয়ার চেষ¦টা করে। এসময় ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে দেড়শ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করে বগী ফরেষ্ট স্টেশনের বনরক্ষীরা।
আটক জেলেরা হলেন, ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ ও মহাসিন মিস্ত্রি। তাদের বাড়ি খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। বনরক্ষীরা জানান, জেলেরা রাতের আঁধারে অবৈধভাবে ধরা পোনা নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিল।
অপরদিকে, একইদিন (সোমবার) বিকেলে সুন্দরবনের কোকিলমোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বনরক্ষীরা আড়াইশ কেজি পারশে মাছের পোনা সহ আরও ১৫ জেলেকে আটক করে। এসময় কোকিলমনি বনরক্ষীদের অভিযানে তাদের ব্যবহৃত দুটি ট্রলারও জব্দ করা হয়। আর এসব মাছের পোনা ধরার অভিযোগের তির সহকারী বন কর্মকর্তা মোস্তাকিন বিল্লার সহ দুবলার ফরেষ্ট অফিসের কয়েক বনরক্ষীদের দিকে।
তবে দুবলা ফরেষ্ট ষ্টেশনের সহকারী ষ্টেশন কর্মকর্তা মোস্তাকিন বিল্লা বলেন, বনের কোকিলমনির নিষিদ্ধ খালে অবৈধ ভাবে মাছ বা পাইশা পোনা ধরার ব্যাপারে তিনি কিছুই জানেনা, আর দুবলা ষ্টেশনের পাশে ট্রলার রাখার ব্যাপারে তার জানা নাই বলে জানান তিনি।
জেলে পল্লী দুবলা স্টেশনের ফরেস্ট রেঞ্জার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিলটন রায় বলেন, তার ষ্টেশন এলাকার কোকিলমনির বিভিন্ন খাল থেকে ৩টি ট্রলার সহ ২৫ জেলেকে আটকের ব্যাপারে তিনি শুনেছেন। তবে এর সাথে তার সহকারী কর্মকর্তা জড়িত থাকারা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের নদ-নদীতে কোনো ধরনের অবৈধ মাছ শিকার বরদাশত করা হবে না। গোপনে সংবাদ পেয়ে পৃথক অভিযান চালিয়ে ট্রলার ও জেলেদের আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হচ্ছে। জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে। আর দুবলা ষ্টেশনের সত্যতা পাওয়া যায় তা হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগ মৎস্য সম্পদ রক্ষায় সব সময় কঠোর অবস্থানে রয়েছে।
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি 


























