ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চমক ও বেবি নাজনীন বাদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থী চূড়ান্ত: বাদ পড়লেন হেভিওয়েটরা

  • এস কে চন্দন
  • আপডেট সময় ০৪:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 6

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রকাশিত এই তালিকায় যেমন নতুন মুখের চমক রয়েছে, তেমনি বাদ পড়েছেন দলের অনেক হেভিওয়েট ও আলোচিত নেত্রী।

বাদ পড়লেন যারা: বিএনপির এই তালিকায় জায়গা পাননি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। এছাড়া আলোচনায় থাকলেও মনোনয়ন পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, এবং প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং কণ্ঠশিল্পী বেবি নাজনীনও এই তালিকায় স্থান পাননি।

মনোনয়ন পেলেন যারা: মনোনয়ন বোর্ড দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে। তারা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এনসিপিকে জামায়াতের আসন উপহার

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চমক ও বেবি নাজনীন বাদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থী চূড়ান্ত: বাদ পড়লেন হেভিওয়েটরা

আপডেট সময় ০৪:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬