বিমানবন্দর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর বিমানবন্দর কাওলা রেলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

মো. ফারুক বলেন, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে কাওলা রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি রেলগেটে রেললাইনের পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তাকে ভিড় করে অনেকে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে তাকে ওপরে তুলে দেখেন তার মাথার পেছনে আঘাত রয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসান আরও জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। স্থানীয় কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি এবং কীভাবে তিনি মারা গেছেন সেটিও জানা যায়নি।

আরো পড়ুন  :

মোংলায় ভাড়া বাসা থেকে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে

গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিমানবন্দর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪