শিরোনাম :

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না : শামীমুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।
সোমবার (৭ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দূর্গা পুজা  উপলক্ষে মোংলা পূজা উদযাপন পরিষদের  সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি  মোংলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে পৃথক মতবিনিময় সভা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ তুলে দেন।
এসময় তার সাথে ছিলেন  মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, জেলা মহিলা দলের নেত্রী কানিজ ফাতেমা আখি, উপজেলা যুবদলের আহবায়ক সইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মিঠু ফকির, পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান, মহসিন কামাল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ দে সহ বিএনপির বিভিন্ন  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না : শামীমুর রহমান

আপডেট সময় ০৮:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না।
সোমবার (৭ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দূর্গা পুজা  উপলক্ষে মোংলা পূজা উদযাপন পরিষদের  সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এরপর বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি  মোংলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে পৃথক মতবিনিময় সভা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ তুলে দেন।
এসময় তার সাথে ছিলেন  মোংলা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, জেলা মহিলা দলের নেত্রী কানিজ ফাতেমা আখি, উপজেলা যুবদলের আহবায়ক সইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মিঠু ফকির, পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান, মহসিন কামাল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ দে সহ বিএনপির বিভিন্ন  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরো পড়ুন : মোংলায় মন্দিরে মন্দিরে নৌ বাহিনীর সতর্ক পাহাড়া

Share this news as a Photo Card