নরসিংদীর মাধবদীতে কারখানার শব্দদূষণের অভিযোগ,

নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর (নয়াপাড়া) এলাকায় একটি কারখানার ( মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) বিরুদ্ধে কালো ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দের কারণে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না হওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, পরিবেশ দূষণের কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তারা আশঙ্কা করছেন। এখানে আরো উল্লেখ থাকে যে কারখানা সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা স্বাভাবিক পাঠদান কে ব্যাহত করে।

ভুক্তভোগী এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গিয়েছে, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ

করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আমার দিদি, দাদা ও আদরের দুই সন্তানকে কে মারল ?

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নরসিংদীর মাধবদীতে কারখানার শব্দদূষণের অভিযোগ,

আপডেট সময় ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬