শিরোনাম :
আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল আশুলিয়া, মিরপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জ মজুরি বোর্ড গঠনের পরও উত্তাল শিল্পাঞ্চল, কারখানা বন্ধ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নার্সের বিরুদ্ধে রোগীর স্বজনকে লাঞ্ছিতের অভিযোগ এমবাপ্পের মন্তব্যের জেরে রিয়ালের ম্যাচ দেখায়নি চীন

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে আব্দুল লতিফ বিশ্বাসকে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আজ বিকেলে বেলকুচির কামারপাড়ার নিজ বাসভবন থেকে যৌথবাহিনী লতিফ বিশ্বাসকে আটক করে।

এদিকে লতিফ বিশ্বাসের ফাঁসি ও শাস্তির দাবিতে বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, গত ৪ আগস্ট, এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ নিহত হন। এই ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এমবাপ্পের মন্তব্যের জেরে রিয়ালের ম্যাচ দেখায়নি চীন

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

আপডেট সময় ১২:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫