বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সান্তাহার রথবাড়ী এলাকায় বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ আহসানুল হকের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
উল্লেখ্য বীর বিক্রম শহীদ আহসানুল হক ১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম পার্বত্য এলাকায় সম্মুখ যুদ্ধে শান্তি বাহিনীর গুলিতে ২৩ বছর বয়সে শহীদ হোন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজশাহী ক্যাডেট কলেজে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত সময় কুষ্টিয়া জেলার মেহেরপুর এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭৮ সালে পার্বত্য এলাকায় লেঃ এ কে এম আহসানুল হক সম্মুখ যুদ্ধে শহীদ হলে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের এর সুপারিশে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক বীর বিক্রম খেতাব প্রাপ্ত হোন। ১৯৯৪ সালে তৎকালীন সংসদ সদস্য আব্দুল মজিদ তালুকদার-এর নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের সভাপতি মাসুমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা ও দেওয়ান আল আমিন বাবু।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেনের আমন্ত্রণে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীর, কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, এবং বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি ও কলেজের সাবেক শিক্ষার্থী হাসিনা মমতাজ মুক্তা।
এ সময় সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি ও সান্তাহার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা ও সান্তাহার পৌর নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক হামিদুর রহমান রানা, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর নাগরিক কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আবু বকর সিদ্দিক বক্কর, সান্তাহার প্রেস ক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও অত্র কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আ ব ম রবিউল ইসলাম সহ কলেজের শিক্ষক-কর্মচারী, সাবেক শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাকিবুল হাসান,আদমদীঘি উপজেলা প্রতিনিধি : 





















