শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

রোজার শুরুতেই মাংসের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক:
রোজা শুরুর আগেই গরুর মাংসের বাজারে ছড়িয়ে পড়েছে ‘আগুন’। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানরা রোজা পালন করবেন।

গত কয়েক বছরের মতো এবারও রোজার আগের দিন সব নিত্যপণ্যের মতো গরু-মুরগী; খাসিসহ সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। আজ সোমবার (১১ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় বাজারে সবধরনের মাংসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। ফলে সরকারের বেঁধে দেয়া দামে কিনতে পারছে না ক্রেতারা।

রাজধানীর গরুর মাংসের দোকানগুলোতে প্রতি কেজি হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। যা গত ফেব্রুয়ারি মাসে ৭০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যেত। দোকানিদের দাবি, বেশি দামে গরু কেনার কারণে বেশি দামে মাংস বিক্রি করতে হচ্ছে।

তবে রোজা সামনে রেখে বিভিন্ন পাড়া-মহল্লাতেও অস্থায়ী গরুর মাংসের দোকান দিয়েছেন অনেকেই। স্থানীয়ভাবে টাকা তুলে গরু কিনেছেন কয়েকজন। স্থানীয় লোকজনের কাছে কিছুটা কম মূল্যেই এসব দোকানে মাংস বিক্রি হচ্ছে।

এদিকে রোজা ঘিরে বাজারে বেড়েছে ব্রয়লার, দেশি ও সোনালি মুরগির দাম। সাতদিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিলো ১৮০ টাকা। দু’দিন আগে বিক্রি হয়েছে ২১০ টাকা। আর রোজার আগের দিন সেই মুরগী ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

দেশি মুরগির দাম এখন সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৫০ টাকা। এক মাস আগেও দেশি মুরগী ছিলো ৫৮০ টাকা।

আরও পড়ুন: আগামী বাজেট হবে বেসরকারি খাত বান্ধব: অর্থমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোজার শুরুতেই মাংসের বাজারে আগুন

আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪