শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১১ কেভি বৈদ্যুতিক ক্যাবল ও ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল কেনার দুটি আলাদা ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এতে আলাদাভাবে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৩১৯ টাকা এবং ৬৮ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা।

আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষমতাবর্ধণ (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের একটি প্যাকেজ ১১ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। চীনের জংটিয়ান টেকনোলজি সাবমেরিন ক্যাবলস কো.লিমিটেড এই কেবল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৪৩ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৩১৯ টাকা। সূত্র সময় টিভি।

আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষমতাবর্ধণ (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের অন্য একটি প্যাকেজের আওতায় ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কেবল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৬৮ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা।

সচিব জানান, ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-১ এর আওতায় ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই পোল কেনা হবে। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, কনটেক কন্সট্রাকশন লিমিটেড, দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং পোলস অ্যান্ড কনক্রিট লি. বাংলাদেশ এই পোলগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২১৩ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৩৭০ টাকা।

এছাড়া ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-২ এর আওতায় আরও ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বৈদ্যুতিক পোলগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৩৭ টাকা।

আরো পড়ুন : কোরবানীতে চাহিদার চেয়ে ২৩ লাখ পশু বেশি আছে : মন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১১২ কোটি টাকার বৈদ্যুতিক তার কিনবে সরকার

আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪