শিরোনাম :

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে ইসরায়েলের হামলা

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী/ ফাইল ছবি: এএফপি

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো যাচাই করেছে আল জাজিরা।

এর আগে, তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলী হাশেম জানিয়েছিলেন, শহরের উত্তর অংশে কমপক্ষে তিনটি ‘বিশাল বিমান হামলা’ হয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আমাদের সেনাবাহিনী ‘তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারী লক্ষ্যবস্তু ও দমনকারী সংস্থাগুলো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোমবার (২৩ জুন) এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর, আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, এভিন কারাগার ও ফিলিস্তিন স্কয়ারে অবস্থিত ‘ইসরায়েল ধ্বংস’ ঘড়িতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলে ছোড়া প্রতিটি ‘গুলির’ জন্য, ইরানি ‘স্বৈরশাসককে’ শাস্তি দেওয়া হবে ও পূর্ণ শক্তিতে আক্রমণ চলতে থাকবে।

সূত্র: আল জাজিরা, এএফপি

ইহুদিবাদী শত্রুদের শাস্তি পেতে হবে: খামেনি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে ইসরায়েলের হামলা

আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫