শিরোনাম :

যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি : ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে ‘সম্পূর্ণভাবে সম্মত’ হয়েছে ইসরায়েল ও ইরান। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করন, ইসরায়েল ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েল তাদের চলমান অভিযান সম্পন্ন করবে। এর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।

এরপরপরই আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘যাই হোক, ইসরায়েল যদি তেহরানের সময় ভোর ৪টার (০০ : ৩০ জিএমটি) মধ্যে তাদের ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদেরও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত; দাবি ট্রাম্পের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি : ইরান

আপডেট সময় ১১:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫