শিরোনাম :
আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যালন ডি’অরের দৌড়ে ছিটকে গেলেন মেসি-এমবাপ্পে, জানাল এআই কাঁটাতারে আটকা ১৩০ হাতি, কূটনীতির টেবিলেও মিলছে না সমাধান সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঢাকার সড়কে অটোরিকশার উল্টো পথে চলা নিয়ে গেম ‘বাপের রাস্তা’

লেবাননের বৈরুতে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০

লেবাননে দ্বিতীয় দফায় তারবিহীন যোগাযোগের যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা ও দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা ওয়াকিটকিগুলো একে একে বিস্ফোরিত হতে থাকে।

গত মঙ্গলবার প্রথম দফায় পেজারগুলো বিস্ফোরিত হয়ে যে ১২ জন নিহত হয়, তাদের জানাজায় অংশ নেওয়ার সময় গতকাল আরও বেশকিছু ওয়াকিটকি হিসেবে ব্যবহার করা পেজারগুলো বিস্ফোরিত হয়ে নতুন করে হতাহতের এ ঘটনা ঘটে। ইরান ভিত্তিক মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ এই ধরনের হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এলেও ইহুদি রাষ্ট্রটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও এক ডিভিশন সৈন্য মোতায়েনের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত সম্প্রতি ঘোষণা করেন ‘নতুন ধাপের যুদ্ধ’ শুরু হয়েছে। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পেজার বিস্ফোরণের এ ঘটনা ঘটল।

এদিকে, এ ধরনের হামলার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্ভূত পরিস্থিতিকে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার জন্য নাটকীয় ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বর্ণনা করে সবাইকে হুঁশিয়ার করেছেন। তিনি এমন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন।

সুত্র:বিবিসি

আরো পড়ুন  ; পশ্চিমা বিশ্বকে যুদ্ধের অনিয়ন্ত্রিত বৃদ্ধির হুমকি দিলো রাশিয়া

বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ

হাসিনাকে ফোনে ‘আপা আপা বলা’ তানভীর বহিষ্কার

জাপানের জলসীমায় চীনা রণতরীর অনুপ্রবেশ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন: মুখ খুলছেন ভুক্তভোগীরা, প্রশ্নের মুখে নজরদারি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকার সড়কে অটোরিকশার উল্টো পথে চলা নিয়ে গেম ‘বাপের রাস্তা’

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লেবাননের বৈরুতে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০

আপডেট সময় ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪