শিরোনাম :

ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি হামলার সময় ওই জায়গায় অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান। তার সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

ডব্লিউএইচও প্রধান এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘(ইসরায়েলের হামলায়) আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।’ ওই পোস্টে তিনি বলেন, ‘বৃহস্পতিবার তাদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তারা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানকে পাল্টা জবাব দেয়ার হুমকি তালেবানের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

আপডেট সময় ০৩:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪