অলিম্পিকে স্বর্ণজয়ী জামাইকে মহিষ উপহার দিলেন শ্বশুর

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকটা বেশ স্মরণীয় হয়ে থাকবে পাকিস্তানের। ইতিহাস গড়ে দেশের হয়ে স্বর্ণ জিতেছেন অ্যাথলেট আরশাদ নাদিম। এমন অবিশ্বাস্য সাফল্যের পর একের পর এক পুরস্কার পাচ্ছেন এই ক্রীড়াবিদ। তবে, শ্বশুরের কাছ থেকে এমন এক উপহার পেলেন যা নিয়ে আলোচনায় মেতেছেন সমর্থকরা।

পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমের এমন সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম। সরকারী কোনো সাহায্য ছাড়াই নাদিম এই সাফল্য পেয়েছেন। গ্রামবাসীরা চাঁদা তুলে তাকে খরচ দিয়েছে। সেই আরশাদই দেশবাসীকে এমন স্মরণীয় এক উপহার দিলেন। একসময় স্পনসর খুঁজে না পেলেও এখন সরকারি ও বেসরকারি এমনকী স্থানীয়ভাবেও তিনি পুরস্কৃত হচ্ছেন।

সেই তালিকায় এবার যোগ দিলেন আরশাদের শ্বশুর। তিনি অলিম্পিকে সোনাজয়ী জামাইকে একটি মহিষ উপহার দিলেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদের শ্বশুর নওয়াজ বলেন, ‘৬ বছর আগে যখন নাদিমের সঙ্গে মেয়ের বিয়ে দিই, তখন ও ছোটখাটো একটা কাজ করত। তবে নিজের খেলা নিয়ে খুবই নিষ্ঠা ছিল ওর। বাড়ির পাশে এবং মাঠে জ্যাভেলিন ছুঁড়তো সারাক্ষণ। যখনই ও আমাদের বাড়ি আসে, কোনও কিছু নিয়ে অভিযোগ করে না। বাড়িতে যা থাকে, তাই খায়।’

মহিষ দেওয়ার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘গ্রাম্য প্রথা অনুযায়ী আমাদের এখানে মহিষ উপহার দেওয়া অত্যন্ত মূল্যবান ও সম্মানের। নাদিম সাফল্য পেয়েও গ্রামকে ভুলে যায়নি। ওর বাড়ি এখনও গ্রামেই। এখনও ও গ্রামে বাবা-মা ও ভাইয়েদের সঙ্গে থাকে।’

প্যারিস থেকে দেশে ফেরার পরে নাদিমকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বাঁধনছাড়া। সরকারি ও বেসরকারি বিভিন্ন জায়গা থেকে বিস্তর সংবর্ধনা ও পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা। নগদ অর্থ, মূল্যবান সামগ্রীতে ঘর ভরছে তার। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পরে শুধু পুরস্কার নয়, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মাননাও পেতে চলেছেন নাদিম।

আরো পড়ুন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না: ক্রীড়া উপদেষ্টা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অলিম্পিকে স্বর্ণজয়ী জামাইকে মহিষ উপহার দিলেন শ্বশুর

আপডেট সময় ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪