শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসরে জিম্বাবুয়ে।

সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

দুদলের মুখোমুখি শেষ ৫ দেখায় বাংলাদেশ জিতেছে ৪টিতে। সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিকদের ২২০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। আসন্ন সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি কোনো দলই।

বাংলাদেশ নিজেদের শেষ টেস্ট খেলেছিল গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে। যেখানে জ্যামাইকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় ৫ মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন তাইজুল-মুমিনুলরা।

ক্রিকেটে সাম্প্রতিক দিনগুলো ভালো কাটেনি বাংলাদেশের। টেস্ট জয়ে বছর শেষ করলেও ওয়ানডেতে হয়েছে ভরাডুবি। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। আছে বিপিএল বিতর্ক। সবমিলিয়ে জিম্বাবুয়ে সিরিজ হতে পারে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

পাকিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ : ফারুক আহমেদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

আপডেট সময় ০৮:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫