শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি সিজনে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির নাম পাল্টে যাওয়া নতুন কিছু নয়। কিছু নাম এমনও হয়েছে যে, ভিন্ন তিন আসরে আলাদা তিন শহরের নামের সঙ্গে জুড়ে থাকতে দেখা গেছে একই নাম। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এবারের আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করেছে বিসিবি।

এবারের পাঁচ দলের মধ্যে দুটির নাম অপরিবর্তিত থাকছে। দল দুটি হলো—ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, রংপুর রাইডার্স বসুন্ধরা কিংস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়র্স। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।

আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসর।

উল্লেখ্য, নতুন মালিকদের অধীনে দলগুলোর পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে গভর্নিং কাউন্সিল। চলতি আসরেও তারকাখচিত দল ও জমজমাট প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আবারও টেস্টের নেতৃত্বে শান্ত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫