শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে গত বছর থেকেই। নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সফর বাতিল করে ভারত। সর্বশেষ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সেটি চূড়ান্ত রূপ নিয়েছে।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তবে এবার নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।

আজ রোববার (৪ ডিসেম্বর) আগামী টি-টেয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে করণীয় নির্ধারণ করতে বোর্ড সভায় বসেছিল বিসিবির ১৭ পরিচালক। সেই সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এক ইমেইলে ‘নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাবে না বাংলাদেশ’ এ কথা জানিয়েছে বিসিবি।

এক আগে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ‘যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।’

সূচী অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬