শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটের আমেজ লেগেছে যুক্তরাষ্ট্রেও। বিশ্ব টি-টোয়েন্টির আসরের পাশাপাশি দেশ আয়োজন করে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি)। যার দ্বিতীয় আসর বসতে যাচ্ছে এবার। আর দ্বিতীয় আসরে দল পেয়েছে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

লিগটির দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব। নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সেই পোস্টটি আবার শেয়ার করে ভক্তদেরও জানিয়ে দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার।

বিবৃতিতে তারা বলেছে, ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১২ এবং ২০১৪ সালে আমাদের দুটি শিরোপা জয়ের মৌসুমসহ বিভিন্ন পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল অ্যান্ড গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না।’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষের দল লস অ্যাঞ্জেলেস। মূল দল কলকাতার হয়ে দুই মেয়াদে সাকিব খেলেছেন আট বছর। সাকিবের সঙ্গে এই দলটিতে আছেন সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন ও অ্যাডাম জ্যাম্পার মতো তারকারা।

জুলাইয়ের ৫ তারিখ শুরু হবে টুর্নামেন্টটি। শেষ হবে ২৯ জুলাই। নিজেদের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস।

আরো পড়ুন : নিলামের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মুস্তাফিজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

আপডেট সময় ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪