শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন মিরাজ?

আর ৩৯ দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপকে সামনে রেখেই ইতোমধ্যে দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে নির্বাচকরা। আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে চূড়ান্ত স্কোয়াড। শোনা যাচ্ছে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন ব্যাটার সৌম্য সরকার। যদিও জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। এ ছাড়াও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে থাকছেন ব্যাটার জাকের আলী অনিক। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

মিডল অর্ডারে রিশাদ হোসেনকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আস্থার প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার। তবে, ঠিক কী কারণে মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে বিচেনায় নেওয়া হচ্ছে না, সেই কারণটি অবশ্য জানা যায়নি। দল ঘোষণার পরই হয়তো ব্যাখা করবেন নির্বাচকরা।

এদিকে, মিডল অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শামীম কিছুটা এগিয়ে। এ ছাড়াও বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাড়তি ওপেনার হিসেবে দলে সুযোগ মিলছে তানজিদ হাসান তামিমের। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও দলে ছিলেন তিনি।

আরো পড়ুন : বিশ্ব দাবার নতুন বিস্ময় ভারতের ১৭ বছরের গোকেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন মিরাজ?

আপডেট সময় ১০:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪