ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি নিশ্চিত করতে হাইকোর্টের আদেশ

বাংলাদেশ হাইকোর্ট ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা একটি বগি রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার, ১২ মে, বিচারপতি ফাহমিদা কাদের ও মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, Railways Act 1890–এর ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরার বিধান রয়েছে। ৫০ মাইলের বেশি যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া নারী সংরক্ষিত কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও আছে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এই বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে মমতাজ পারভীন একটি রিট দায়ের করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান, আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন করা হবে না।

বর্তমানে বিচারাধীন সেই রুলের শুনানিকালে ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমানোর জন্য সম্পূরক আবেদন করা হলে আদালত এ অন্তর্বর্তী নির্দেশ দেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি নিশ্চিত করতে হাইকোর্টের আদেশ

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬