শিরোনাম :
শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের প্রধানমন্ত্রীর চীন সফর: ভারতের নজরদারি? সুখরঞ্জন বালি গুমের মামলা: গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

আবারো আইনি জটিলতায় সালমান খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 139

আবারও আইনি ঝামেলায় পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নায়কের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের কোটা ভোক্তা আদালত ইতোমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করেছে।

অভিযোগটি করা হয়েছে সালমান খান অভিনীত ‘ভুল তথ্যপ্রদ’ প্যান মসলা বিজ্ঞাপনের বিষয়ে। সালমান খান রাজশ্রী ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে কাজ করেন, যারা এলাইচি ও প্যান মসলা তৈরি করে। তবে তার উপস্থিতিতে প্রচারিত বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর দাবি করে রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি আদালতে অভিযোগ দায়ের করেছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সিনিয়র বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি অভিযোগে জানান, রাজশ্রী প্যান মসলার বিজ্ঞাপনে ‘কেশর-যুক্ত এলাইচি’ ও ‘কেশর-যুক্ত প্যান মসলা’র মতো দাবি করা হচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়। তার যুক্তি, প্রতি কেজি কেশরের দাম যেখানে প্রায় ৪ লাখ টাকা, সেখানে ৫ টাকার প্যাকেটে কেশর থাকা বাস্তবসম্মত নয়। এই ধরনের দাবি সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করে এবং তরুণদের প্যান মসলা সেবনে উৎসাহিত করে, যা মুখগহ্বর ক্যানসারের অন্যতম কারণ।

হানি বলেন, সালমান খান বহু মানুষের আইডল। ভারত ছাড়াও বিদেশে অনেক তারকা কোল্ড ড্রিংকস পর্যন্ত প্রচার করেন না। অথচ এখানে তারকারা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করছে। আমি অনুরোধ করব, এ ধরনের ভুল বার্তা ছড়িয়ে যুবসমাজকে বিপথে ঠেলে দেবেন না।

অভিযোগের পর কোটা ভোক্তা আদালত সালমান খান ও রাজশ্রী নির্মাতা প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। আদালত উভয় পক্ষের আনুষ্ঠানিক জবাব চেয়েছে। এখনও উভয় পক্ষের উত্তর পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।

প্রসঙ্গত, সালমান খান রাজশ্রী এলাইচির বিজ্ঞাপনে কাজ করেছেন বটে, তবে প্যান মসলার কোনো বিজ্ঞাপনে তিনি উপস্থিত ছিলেন না।

গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারো আইনি জটিলতায় সালমান খান

আপডেট সময় ১১:১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫