শিরোনাম :
ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 164

বলিউড অভিনেতা রণবীর কাপুর এবার ‘রামায়ণা’ ছবিতে রামের চরিত্রে হাজির হচ্ছেন। বিগ বাজেটে নির্মিত সিনেমাটির এই চরিত্রের সঙ্গে মানিয়ে যেতে অভিনেতা কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। এই সময় মদ্যপান বাদ দেন, নিজেকে সযত্নে নিয়ন্ত্রণ করেন। তবে গোমাংস তার প্রিয় খাবার, যা নিয়ে এক সাক্ষাৎকারে নিজেই খোলাখুলি স্বীকার করেছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‌‘আমার পরিবার পেশোয়ারি। সেই সংস্কৃতির খাবার যেমন পাঁঠার মাংস, পায়া, গোমাংস সবই আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালোবাসি।’

তার এই মন্তব্য খানিকটা বিতর্ক জন্ম দিয়েছে। গরুর মাংস খাওয়া অভিনেতা বলে রামের চরিত্রে রণবীরকে মানতে অনেক নিন্দুকের আপত্তি ছিল। তাদের দাবি, রাম হয়েও গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর এটা মানা যায় না।

তবে তাদের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। তিনি বলেন, ‘গতকালের বিষয় টেনে আজকের কোনো কিছু নষ্ট করা ঠিক না। রণবীরকে রামের চরিত্রে মানিয়ে দেখতে হবে তার বর্তমান প্রেরণা ও দক্ষতার মাধ্যমে।’

একজন ধর্মগুরুও রণবীরকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘অতীতের কারণে কাউকে বিচার করা ঠিক নয়। চলচ্চিত্রের চরিত্র ও বাস্তব জীবন আলাদা। রণবীর যদি রামের চরিত্রে অভিনয় করেন সেটা তার দক্ষতা ও প্রস্তুতির ফল। হয়তো পরের ছবিতে তিনি রাবণও হতে পারেন।’

এদিকে রণবীরের কঠোর প্রস্তুতি ও চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অভিনেতার কথায়, ‘চরিত্রের ভেতরে ঢুকতে হলে সব শখ-রুচি সাময়িকভাবে বাদ দিতে হয়। তবে আমার প্রিয় খাবার গোমাংসের প্রতি ভালোবাসা সর্বদা থাকবে।’

চলচ্চিত্রটি মুক্তির আগে থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রণবীরের এই সাহসী ও নিবেদিত অভিনয় তাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর

আপডেট সময় ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫