খালেদা জিয়াকে নিয়ে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

ছবিটির পরিচালক দাবি করেছেন, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। অক্টোবরে শুট শুরু হবে।

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

আরো পড়ুন : রাশমিকা,ভিকি অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪