শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

হিজাব পরে কটাক্ষের শিকার দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 182

ফের চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্পিরিট আর কাল্কি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় এই অভিনেত্রী। স্বামী রণবীর সিংয়ের নতুন বিজ্ঞাপনের জেরে এবার বিদ্রুপের মুখে তিনি।

সম্প্রতি আবুধাবি ট্যুরিজমের একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন দীপকা-রণবীর জুটি। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঐতিহ্য এবং ইসলামকে সম্মান জানিয়েই হিজাব পরেন দীপিকা, অন্যদিকে রণবীরকে শেরওয়ানি লুকে দেখা গেছে। বিজ্ঞাপনে দু‘জনেই আবুধাবির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেছেন। রণবীর-দীপিকার রসায়নে মুগ্ধ সকলেই। তবে বিজ্ঞাপনে দীপিকাকে হিজাব পরিহিত অবস্থায় দেখে নেটিজেনদের কেউ কেউ তাকে ট্রোল করতে শুরু করেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

এর আগে কন্যার নাম দুয়া রাখার পর থেকেই আলোচনায় বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। মুসলিম ঘরানার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখেও পড়েছিলেন তারা। এবার হিজাব পরায় ফুঁসছে নেটপাড়া। অনেকের দাবি, নিজের দেশের সংস্কৃতির প্রচারে এতটা উদ্যমী হননি দীপিকা। কেউ কেউ দীপিকার ‘মাই চয়েস’ ভিডিওর কথা স্মরণ করে লেখেন, ‘এখন হিজাব পরে তিনি পর্যটনের প্রচার করছেন, তার নিজের ‘চয়েস’ স্ট্যান্ডের কী হয়েছে? এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।

আবার নেটিজেনদের কেউ কেউ দীপিকার বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রশংসা করছেন, আবার কিছু ব্যবহারকারী ভারতের সংস্কৃতির প্রচার না করায় হতাশ। আপাতত দীপিকা ও রণবীর দু‘জনেই এই ট্রোলিং নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হিজাব পরে কটাক্ষের শিকার দীপিকা

আপডেট সময় ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫